1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি

রিয়াল মাদ্রিদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস বার্সেলোনার

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

বাংলার সংগ্রাম ডেস্ক: রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

লা লিগার শিরোপা আগেই নিজেদের করে নিয়েছিল বার্সেলোনা। এবার দুর্দান্ত এক রেকর্ড গড়েছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের চার দশক পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছে তারা। লা লিগার চলতি মৌসুমের শেষ হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে ঘরের মাঠে শতভাগ জয়ের এই অনন্য কীর্তি গড়লো কাতালান ক্লাবটি।

 

রোববার (১৭ মে) ক্যাম্প ন্যু-তে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে সফরকারীদের ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং অন্য গোলটি আসে জোয়াও কানসেলোর পা থেকে।

এই জয়ের সুবাদেই স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নিজেদের নাম নতুনভাবে খোদাই করলো বার্সা। ঘরের মাঠে এই জয়ের মাধ্যমে ২০২৫/২৬ মৌসুমের লা লিগায় নিজেদের সবকটি (১৯টি) হোম ম্যাচেই জয়ের অনন্য রেকর্ড গড়েছে তারা।

স্প্যানিশ টপ-ফ্লাইট ফুটবলে ৩৮ ম্যাচের ফরম্যাটে এর আগে কোনো দলই নিজেদের মাঠে সব ম্যাচ জেতার এই কীর্তি দেখাতে পারেনি। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের ফরম্যাটে (মোট ৩৪ ম্যাচ, ঘরের মাঠে ১৭ ম্যাচ) রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সবকটি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :