1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

নেইমারকে কেন নামাননি জানালেন আনচেলত্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের প্রথমার্ধের খেলা চলছিল তখন। ভক্তরা ভাবছিলো হাফটাইমের পরই মাঠে নামবে নেইমার! ২৯ মিনিটের মাথায় এক গোলে পিছিয়ে পড়লো ব্রাজিল। ভক্ত-সমর্থকদের অনেকেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন। এক গোলে পিছিয়ে থাকা ব্রাজিল কি তবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরও যখন সেলেসাওরা গোলের দেখা পাচ্ছিল না, তখন ভক্তদের চোখ বারবার যাচ্ছিল বেঞ্চের দিকে। এখনই হয়তো নেইমার জুনিয়রকে মাঠে নামাবেন কার্লো আনচেলত্তি। তবে তা শেষ পর্যন্ত হয়নি। জাপানকে শেষ পর্যন্ত ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এ ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি নেইমার। 

জাপানের বিপক্ষে এ ম্যাচের ২৯ মিনিটেই এক গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে হেডে গোল করে দলকে সমতায় ফেরান কাসেমিরো। তবে শঙ্কা কাটেনি ভক্ত-সমর্থকদের। এরপর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হলেও আর গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ভক্ত-সমর্থকরা তখন নেইমারকে মাঠে আশা করছিলেন। তবে আনচেলত্তির পরিকল্পনা ছিল অন্যরকম।

এ বিষয়ে ম্যাচ শেষে কথা বলেছেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, ‘অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি। কারণ, তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল।’

নিজ দলের ফুটবলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের দলে অনেক বিকল্প আছে। বেঞ্চে যেমন, মাঠেও তেমনি। খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো খেলছে, আবার দল হিসেবেও দারুণ সমন্বয় দেখাচ্ছে।’

জাপানকে হারানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচটি ছিল খুবই কঠিন। জাপানকে হারানো সহজ নয়। তারা গোছানো দল, খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :