1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হলেন হাজী মনিরুল হক সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সবংর্ধনা অনুষ্ঠিত সাভারে পরিবহনে চাঁদা দাবি-শ্রমিক দল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫দিনের রিমান্ড মঞ্জুর তদন্তকারী কর্মকর্তা বদলি খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাভারে বিএনপির দোয়া মাহফিল

দুই পেনাল্টি মিস করে বিশ্ব রেকর্ড মেসির

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্পোর্টস রিপোর্ট:আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক আসরে (টাইব্রেকার বাদে) দুটি পেনাল্টি মিস করার ঘটনা ঘটিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি ম্যাচেই স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয় মেসি। এর ফলে বিশ্বকাপে মোট আটটি পেনাল্টির মধ্যে চারটিই মিস করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। অর্থাৎ বিশ্বকাপে নেওয়া তার পেনাল্টির ঠিক অর্ধেকই জালে পাঠাতে পারেননি তিনি।

বিশ্বকাপে মেসির পেনাল্টি রেকর্ড: ১) আইসল্যান্ড (২০১৮) – ব্যর্থ, ২) সৌদি আরব (২০২২) – সফল, ৩)পোল্যান্ড (২০২২) – ব্যর্থ, ৪) নেদারল্যান্ডস (২০২২) – সফল, ৫)ক্রোয়েশিয়া (২০২২) – সফল, ৬) ফ্রান্স (২০২২) – সফল, ৭) অস্ট্রিয়া (২০২৬) – ব্যর্থ ও ৮)মিশর (২০২৬) – ব্যর্থ।

বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য রেকর্ডের মালিক হলেও পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে মেসির এই পরিসংখ্যান তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী দিক হিসেবে সামনে এসেছে। ২০২৬ এর আসরে টানা দুটি পেনাল্টি মিস করে তিনি গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের এক অনাকাঙ্ক্ষিত নজির।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :