সোমবার (১৪ সেপ্টেম্বর) মিলব্যারাক পুলিশ লায়ন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে দক্ষতা, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগস্ট মাসের কর্মদক্ষতার ভিত্তিতে জাকির আল আহসানকে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, গত ৫ সেপ্টেম্বর সাভারের আমিনবাজার এলাকায় পুলিশ হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই জাকির আল আহসান।
দীর্ঘ প্রায় সাত ঘণ্টার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়রা জানান, আমিনবাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় ফাঁড়ির ইনচার্জ হিসেবে জাকির আল আহসানের সক্রিয় ভূমিকা রয়েছে।
এসআই জাকির আল আহসান বলেন, ‘এই কৃতিত্ব আমার নয়, এর দাবিদার বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সকলের। এ কৃতিত্বকে ধরে রাখতে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।’
দায়িত্ব পালনে তাঁর এই সাফল্যে আমিনবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Leave a Reply