1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াইয়ে নামবে দুই পরাশক্তি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

টুর্নামেন্টে ‘নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে স্থানীয় সময় বিকেল ৩টায় (১৯:০০ জিএমটি) ম্যাচটি শুরু হবে।

ফাইনালে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে আর্জেন্টিনার সামনে।

ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতি ইতোমধ্যে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এবারের বিশ্বকাপ ফাইনালের আরেকটি বড় আকর্ষণ হাফটাইম শো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এনএফএলের ‘সুপার বোল’-এর আদলে জমকালো হাফটাইম আয়োজন করা হচ্ছে। এতে পারফর্ম করার কথা রয়েছে ম্যাদোনা, শাকিরা, জাস্টিন বিবার, কোরিয়ান ব্যান্ড বিটিএস, বার্না বয় ও কোল্ডপ্লের। এ আয়োজনের কারণে স্বাভাবিক ১৫ মিনিটের বিরতির পরিবর্তে হাফটাইম প্রায় ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।

এ ছাড়া ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে টম ক্রুজ ও রবি উইলিয়ামসসহ বিশ্বখ্যাত তারকাদের অংশগ্রহণে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হবে।

এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটারের পূর্বাভাসে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯ দশমিক ৪ শতাংশ। তবে পরিসংখ্যান যাই বলুক, ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে এক মুহূর্তের ভুলই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের লড়াইয়ে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :