1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে দিলো মেসি

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

স্পোর্টস রিপোর্ট: জর্ডানের বিপক্ষেও গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। এই এক গোলেই ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর দীর্ঘদিনের রেকর্ড ভেঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হলেন আর্জেন্টাইন অধিনায়ক।

১৯৭০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয় ম্যাচে গোল করেছিলেন জাইরজিনিও। সেই অবিশ্বাস্য কীর্তিই এতদিন বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড হিসেবে টিকে ছিল। ওই আসরে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপাও জিতেছিল।

মেসির এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে টানা চার ম্যাচে গোল করেছিলেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষেও গোল করে জাইরজিনিও এবং জাস্ট ফঁতেইঁয়ের টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসান। আর জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়ে নিলেন মেসি।

উল্লেখ্য, ফরাসি কিংবদন্তি জাস্ট ফঁতেইঁ একই বিশ্বকাপে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। অন্যদিকে জাইরজিনিও ও মেসি ভিন্ন দুটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে এই কীর্তি গড়েছেন। তবে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড এখন শুধুই মেসির দখলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :