1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার প্রতিনিধিঃ আসন্ন সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে সাভার উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তমিজ উদ্দিন ছাত্ররাজনীতির পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তমিজ উদ্দিন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তিনি।

উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনগণের সমর্থন পেলে সাভারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তমিজ উদ্দিন বলেন, “সাভার উপজেলাকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে উপজেলা উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে চাই। মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে সাভারের উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

এ সময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে সাভারবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :