1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে মাঠে নামলেন নেইমার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

স্পোর্টস রিপোর্ট:অনেক জল্পনা-কল্পনার পর ব্রাজিলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন নেইমার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো না হলেও অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামানো হলো ব্রাজিলের এই জাদুকর তারকা ফুটবলারকে। দীর্ঘ ৯৮১ দিন পর ফিরলেন হলুদ জার্সিতে।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্রাজিলের হয়ে ম্যাচে তৃতীয় গোল করা মাথেউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার।

কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার। খেলতে পারেন ৯০ মিনিটও। তবে শুরুর একাদশে তাকে দেখতে না পেয়ে হতাশ হন ভক্ত ও সমর্থকরা।

হাইতির বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলছেন না রাফিনহা। নেইমারকে শুরুর একাদশে দেখতে না পেয়ে ম্যাচে নিজেদের জোরালো অবস্থান নিয়ে কিছুটা শঙ্কিত হয়ে পড়ে সমর্থকরা।

যদিও সব শঙ্কা ম্যাচের ৭ মিনিটেই উড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। চলমান বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোল করেন তিনি। এখন পর্যন্ত এই বিশ্বকাপে ৩ গোল করেছেন ভিনি।

উল্লেখ্য, সবশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :