1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় ব্রাজিলের সমর্থকের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বাংলার সংগ্রাম ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে প্রতিপক্ষের সমর্থকদের ট্রল সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্রাজিলের সমর্থক রতন আলী (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন আলী ঘোড়াইখালির এলাকার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার সংসারে দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে প্রিয় দল ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষ দলের কিছু সমর্থকের নেতিবাচক ট্রলের মুখে পড়েন রতন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তিনি খাবার না খেয়েই নিজ কক্ষে ঘুমিয়ে যান।

সোমবার সকালে ঘুম থেকে উঠে পাউরুটি খেয়ে আবার নিজের ঘরে প্রবেশ করেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি।

রতনের বাবা হোসেন আলী জানান, সকালে পাউরুটি খাওয়ার পর রতন আবার ঘরে চলে যায়। পরে রতনের শাশুড়ি তাদের বাড়িতে খড়ি দিতে এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে রতন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেন আলী আরও বলেন, রতন কিছুটা জেদি স্বভাবের ছিলেন। তিনি বিবাহিত এবং তার ২ মাসের সন্তান আছে। সন্তান জন্মের পর থেকে রতনের স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয়ের পর প্রতিপক্ষের কিছু সমর্থকের ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা, মা, স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :