স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে ঐতিহ্যবাহী পানপাড়া লোকনাথ মন্দিরে ঘাটলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে এক বিশাল সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকাল ৩ ঘটিকায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ায় মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তেতুঁলঝোড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাক ২ আসনের সংসদ সদস্য,সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা বিএনপির অন্যতম নেতা প্রবীর কুমার চক্রবর্তী, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির নেতা গোপাল রাজবংশী এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।
আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে লোকনাথ মন্দিরের এই ঘাটলা নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি সবসময় সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। ঘাটলাটি নির্মাণের ফলে মন্দিরে আগত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানটিতে তেতুঁলঝোড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply