1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হলেন হাজী মনিরুল হক সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সবংর্ধনা অনুষ্ঠিত সাভারে পরিবহনে চাঁদা দাবি-শ্রমিক দল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫দিনের রিমান্ড মঞ্জুর তদন্তকারী কর্মকর্তা বদলি খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাভারে বিএনপির দোয়া মাহফিল

ব্যবসার জন্য আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা: কোচ হোসাম হাসান

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক: রাউন্ড ষোলতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হারার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান।

তিনি বলেছেন,তাদের কাছ থেকে আজকের ম্যাচটি সম্পূর্ণ কারচুপি করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ফিফা নিজেদের ব্যবসার জন্য আর্জেন্টিনা ও মেসিকে রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

হোসাম হাসান ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বলেছেন, “নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন?”

ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয় বলেও তিনি মন্তব্য করেন।

ম্যাচের শেষ দিকে মিশর একটি পেনাল্টি পেয়েছিল দাবি করে কোচ বলেছেন, “আমরা স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম। কিন্তু রেফারি এটি দেয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়। যদিও এটি সম্পূর্ণ বৈধ ছিল।”

“প্রতিবাদের অংশ হিসেবে আমি এ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা বয়কট করব।”— বলেন হোসাম হাসান।

তিনি আরও বলেছেন, “যদি ন্যায্যতা থাকে, আমি আমার খেলোয়াড়দের বলেছি আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষে লড়তে পারব।”

এছাড়া ফরাসি নাগরিক হওয়ায় আজকের ম্যাচের রেফারির ব্যাপারে আপত্তি তুলেছিলেন বলেও জানিয়েছেন ফারাওদের কোচ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :