1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী জনপ্রিয় অভিনেতা জশ গ্রিসেত্তির মৃত্যুতে শোকের ছায়া হলিউডে  পানপাড়ায় লোকনাথ মন্দিরে ঘাটলা নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাভারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের ২৫টি ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান সম্মাননায় স্থান পেয়েছে বিকেএসপি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সাভারে সাবেক যুবলীগ নেতা কানা বাবুলের লাশ উদ্ধার  ব্যবসার জন্য আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা: কোচ হোসাম হাসান দুই পেনাল্টি মিস করে বিশ্ব রেকর্ড মেসির প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় ব্রাজিলের সমর্থকের আত্মহত্যা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১২৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জনে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :