1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ মামলায় আটক-২

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভারের তারাপুর মাঠে গতকাল সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে। আসামীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না। অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের কাজ।

এদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন,  গতকাল রাত ২টার দিকে পৌরসভার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীবকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের সাবেক নেতা। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার আরেক পরিচয় হলো, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের কর্মী। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দুজনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :