1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

জনপ্রিয় অভিনেতা জশ গ্রিসেত্তির মৃত্যুতে শোকের ছায়া হলিউডে 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা জশ গ্রিসেত্তির মৃত্যুতে শোকের ছায়া পড়েছে হলিউডে।

জশ গ্রিসেত্তি ব্রডওয়ে থিয়েটার ও মার্কিন টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। সোমবার অভিনেতার পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জুলাই আত্মহত্যা করে মারা যান এই অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃখজনক তথ্য প্রকাশ্যে আনেন ‘সামথিং রটেন’ নাটকে তার সহ-অভিনেতা রব ম্যাকক্রুর। এই ক্ষতি মেনে নেওয়ার মতো নয় উল্লেখ করে তিনি জশ গ্রিসেত্তির স্ত্রী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুর কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টে জশ গ্রিসেত্তি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তিনি ‘ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল’-এর “লিগ্যাল ব্লন্ড” নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আগেই অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন। তার মৃত্যুর খবরে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, জশ ছিলেন অত্যন্ত প্রেমময় ও যত্নশীল একজন মানুষ, যিনি বন্ধু, শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

ব্রডওয়ে মঞ্চে ‘সামথিং রটেন’ নাটকে ‘নাইজেল বটম’ চরিত্রে অনন্য অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন জশ গ্রিসেত্তি। এছাড়া মিউজিক্যাল কমেডি ‘ইট শুডা বিন ইউ’, ‘ব্রডওয়ে বাউন্ড’, ‘রেন্ট’ এবং ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’-এর মতো বিখ্যাত মঞ্চনাটকে কাজ করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

মঞ্চের পাশাপাশি হলিউড টেলিভিশন ও চলচ্চিত্র জগতেও তার সফল পদচারণা ছিল। বিশেষ করে এমি-জয়ী জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেজেল’-এর পঞ্চম সিজনে কমেডি লেখক রালফ এমারসন চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এছাড়া ‘দ্য গুড ফাইট’, ‘নার্স জ্যাকি’ এবং ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দ্য নেমসেক’ ও ‘রেভোলিউশনারি রোড’-এর মতো চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :