1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

লড়াই করেও জিততে পারল না ব্রাজিল,ব্রাজিল সমর্থকরাদের ক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচেই আফ্রিকার পরাশক্তি মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

পোস্টার বয় নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নামা ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ছিল কিছুটা ছন্নছাড়া। অন্যদিকে, সুসংগঠিত ফুটবল খেলে শুরুতেই সেলেসাও রক্ষণভাগে কাঁপন ধরায় মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিতে পারত আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসের দারুণ এক আক্রমণে ব্রাজিলের ডি-বক্সে বল পান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তবে তার নেওয়া শটটি শেষ মুহূর্তে দুর্দান্ত এক ব্লকে রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে ব্রাজিল। একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল পরিশোধের সুবর্ণ সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের লফটেড পাস থেকে ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে লাফিয়ে উঠেও বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন এই স্ট্রাইকার।

ব্রাজিল যখন কেবল নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ম্যাচের ২১তম মিনিটে স্তব্ধ হয়ে যায় সেলেসাও গ্যালারি। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের চোখধাঁধানো এক পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ব্রাজিলের জাল কাঁপান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। ফলে ১-০ গোলে পিছিয়ে পড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গোল খেয়ে পিছিয়ে পড়ার পর অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ঠিক ১১ মিনিট পর, ম্যাচের ৩২তম মিনিটে দুর্দান্ত এক একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। বাম প্রান্ত থেকে মরক্কোর ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে বক্সে ঢুকে এক বুলেট গতির শট নেন এই রিয়াল মাদ্রিদ তারকা। মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই শট আটকাতে পারেননি।

প্রথম ম্যাচেই ড্র, তবুও বিশ্বকাপে ইতিহাস গড়ল ব্রাজিল

ভিনির গোলে সমতায় ফিরল ব্রাজিল

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় গোলটির জন্য মরিয়া হয়ে লড়ে দু’দলই। রক্ষণভাগ সামলে বেশ কিছু আক্রমণ-প্রতিআক্রমণ হলেও দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

উদ্বোধনী ম্যাচেই পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকবে কার্লো আনচেলোত্তির দল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :