1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :

মেসিকে ছাড়িয়ে নতুন রাজা ইংল্যান্ডের হ্যারি কেইন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্পোর্টস রিপোর্ট: বিশ্বকাপে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ৪-২ ব্যবধানে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেইন। প্রথম শটটি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ রুখে দিলেও রেফারি গোললাইন অমান্য করার কারণে পুনরায় পেনাল্টির নির্দেশ দেন। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংলিশ অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। এর ফলে চারটি পেনাল্টি গোল নিয়ে থাকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে নিজের করে নেন কেইন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :