1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রী তায়েবার মৃত্যু  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর দুবাইয়ে গ্রেফতারের পর জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষ  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা,আহত-২ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও মৃত্যুর আগে ভোগদখলে থাকবে বাবা-মা: আইনমন্ত্রী  মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান নতুন সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে কক্সবাজার 

সাতক্ষীরায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি আয়োজন ছাত্রশিবিরের

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ জুন) সকালে শহর ছাত্রশিবিরের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড় ও সার্কিট হাউস মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের মাঝে কোরআন-হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :