একসময় উন্মুক্ত শরীর দেখিয়ে ঝড় তুলতেন পর্দায়। তাঁর মেজাজকে খানিকটা ভয় পেতেন বি-টাউনের অন্যরা। আজ তাঁর বয়স বেড়েছে, চেহারাতেও এসেছে বদল। কিন্তু আজও তাঁর ব্যক্তিত্বের ভার অটল। এক দিকে তাঁর মেজাজ নিয়ে নানা সমালোচনা হয়েছে বলিউডে, তেমনই অভিনেতার ‘দিলদরিয়া’ মনোভাবের প্রশংসা হয়েছে নানা মহলে। সলমন খান নামটার আগে তাই বিশেষণের প্রয়োজন পড়ে না। বলিউডের ধনীতম অভিনেতা তিনি। যদিও নিজের উপার্জনের টাকায় বাবাকে ৯ লক্ষ টাকার উপহার দিতেই জুটেছিল ধমক।
Leave a Reply