সাভার প্রতিনিধি:সাভার পৌর শাখা জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সাবেক ছাত্রদল নেতা মেহেদী রানা শহীদকে সভাপতি, আবুল বাশার চৌধুরী (তুহিন)-কে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আলী পাঠানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির বিভিন্ন পদে আরও ২৪ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সাভার থানা, আশুলিয়া থানা ও ধামরাই পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের জিয়া পরিষদের আংশিক কমিটিও ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ এবং ঢাকা মহানগর জিয়া পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জিয়া পরিষদ ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ আনিছ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অনুষ্ঠানে সাভার পৌরসভা, সাভার থানা, আশুলিয়া থানা ও ধামরাই পৌরসভা জিয়া পরিষদের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়া নেতারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply