1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

টেকনাফের রাস্তার দু’পাশে কালেমা লেখা সাদা পতাকা

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

বাংলার সংগ্রাম ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ ঘটনার বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও জেটিঘাটে সারিবদ্ধভাবে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো দেখে স্থানীয়রা দাবি করছ, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক এসব পতাকা টাঙানোর পর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এক যুবক দাবি করেন, টেকনাফের শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এ আয়োজন করেছে। ভিডিওতে তিনি বলেন, কলেমা লেখা পতাকা দেখে তার ভালো লেগেছে।

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ এবং ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামে দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় অবস্থান করছেন। পরে তারা পতাকা প্রদর্শনের বিভিন্ন দৃশ্যও সামাজিকমাধ্যমে প্রকাশ করেন।

তবে সংগঠনের সদস্যদের অভিযোগ, শনিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো বেশ কয়েকটি পতাকা কে বা কারা খুলে নিয়ে গেছে। এর প্রতিবাদে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’ আতুল ইসলাম ফোরকানিয়া মাদরাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগেই এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। ইসলাম ও কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। পরে প্রশাসনিক চাপের কথা জানতে পেরে আমি নিজেই কিছু পতাকা নামিয়ে ফেলি।’

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও তারা এ উদ্যোগ নিয়েছেন। ইসলামকে ভালোবেসেই এটি করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে ভবিষ্যতে আরও পতাকা উত্তোলন করা হবে। তবে এ ধরনের উদ্যোগের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানোয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো স্থাপন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :