1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি

রামিসাকে হত্যাকারী আসামির পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

মোহাম্মদ কালাম খান লেখেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।

গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।

পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে। পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :