1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রী তায়েবার মৃত্যু  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর দুবাইয়ে গ্রেফতারের পর জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষ  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা,আহত-২ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও মৃত্যুর আগে ভোগদখলে থাকবে বাবা-মা: আইনমন্ত্রী  মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান নতুন সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে কক্সবাজার 

ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানিয়েছেন, রাসেল মিয়া নামে ওই কর্মকর্তাকে গতকাল (১০ আগষ্ট) বিকেলে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের ফোন চুরি হয়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাসেল দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। দোকানের কাউন্টারে রাজীবের স্মার্ট ফোন রাখা ছিল। রাসেল সেই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর তিনি ফলের ব্যাগে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

নিজের ফোন খুঁজে না পেয়ে ওই বিক্রেতা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চুরির ব্যাপারে নিশ্চিত হন।

এ ব্যাপারে জানতে চাইলে রাজীব বলেন, তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ফোন ফেরত দিতে বলেন।

‘এসআই রাসেল আমাকে বলেন, মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার পর তিনি হারিয়ে ফেলেছেন। এ কারণেই তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন,’ বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আকবর হোসেন বলেন, তিনি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছেন।

এ বিষয়ে ওসি আকবর আরও বলেন, “এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে,”।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :