1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রী তায়েবার মৃত্যু  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর দুবাইয়ে গ্রেফতারের পর জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষ  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা,আহত-২ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও মৃত্যুর আগে ভোগদখলে থাকবে বাবা-মা: আইনমন্ত্রী  মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান নতুন সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে কক্সবাজার 

মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি: মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মে ও জুন মাসের বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান।

সোমবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে  মাস্টার প্যারেড, কিট প্যারেড মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তারে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :