1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর থেকে পাইপ বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সদস্য আরিফ হোসেনকে (২৮) অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

শুনানি শেষে বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মন্জুর করেন বলে বিকেলে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন ।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে কড়া নিরাপত্তায় সাভার মডেল থানার প্রিজন ভ্যানে করে আদালতে প্রেরণ করা হয়।

সাভার মডেল থানার (ওসি) সাইফুল আলম জানান, আরিফকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যাবে। এর আগে তাকে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালিয়ে কাউন্টার ট্যারিজোম, বোম ডিসপোজাল ইউনিট ও সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় বেশ কয়েকটি পাইপ  বোমা ও বোমা তৈরির সরন্জাম উদ্ধার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :