1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রী তায়েবার মৃত্যু  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর দুবাইয়ে গ্রেফতারের পর জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষ  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা,আহত-২ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও মৃত্যুর আগে ভোগদখলে থাকবে বাবা-মা: আইনমন্ত্রী  মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান নতুন সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে কক্সবাজার 

ইরানে বড় হামলার জোরালো প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলার সংগ্রাম ডেস্ক: চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ মে) মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই এই অভিযান শুরু হতে পারে।

 

মার্কিন কর্মকর্তাদের মতে, সম্ভাব্য একটি বড় পরিকল্পনা হলো— ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালানো। তবে সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডোদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হবে এবং ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরেকটি বিকল্প পরিকল্পনায় রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও তীব্র ও ব্যাপক বিমান হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

 

ইসরায়েলি নেতৃত্ব আগেই স্পষ্ট করে বলেছিল, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে চায়, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নির্মূল করতে চায় এবং ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু গত মাসের যুদ্ধবিরতির কারণে তাদের এসব লক্ষ্য এখনও অপূর্ণ রয়ে গেছে।

পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :