1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহ-সভাপতি জনি দেওয়ানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর সাহসী নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন একজন আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :