1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

ধামরাই মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষে ফুপাতো-মামাতো ভাই নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিকল দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও গতি কমিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় দ্রুতগতিতে পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাদের একজন আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা জগন্নাথ সাহার ছেলে। অপরজন সুজয় সাহা। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা আশুতোষ সাহার ছেলে এবং চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের সঙ্গে কথা বলার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :