1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পৌর ছাত্রদলের দোয়া মাহফিল 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সাভার পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :