1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

জনগণের চলাচলের সমস্যা লাঘবের চেষ্টায় ইউপি সদস্য তাজুল ইসলাম 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:সম্প্রতি টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তাঘাট খানাখন্দ ও জলাবদ্ধতায় মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণেই জনপ্রতিনিধিরা নিজ উদ্যোগে জনগণের চলাচলের সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন। থেমে নেই সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর সৎ,যোগ্য ও জনপ্রিয় ইউপি সদস্য হাজী মো. তাজুল ইসলাম।

বর্ষা মৌসুমে সাভারের আকরান বউবাজার নামাপাড়া রোডে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং খাগান পশ্চিমপাড়া পোলার আইসক্রিম গেট সংলগ্ন ব্রিজের সামনের বড় বড় গর্তগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম নিজ উদ্যোগে রাবিশ ও সুরকি দিয়ে মেরামতের কাজ সম্পন্ন করে দিয়েছেন। এই সংস্কার কাজের ফলে রাস্তাটিতে পানি জমাট বাঁধার সমস্যা কিছুটা হলেও কমেছে এবং যাতায়াতের সাময়িক সুবিধা হয়েছে।

এ বিষয় ইউপি সদস্য তাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন,জনগণ তাদের মূল্যবান ভোট দিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জনগণের মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি জনগণের পাশে থেকে সেবা করার জন্য।আমি সারাজীবন জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।

এমন দায়িত্বশীল ও জনকল্যাণমুখী কাজের ফলেই স্থানীয় এলাকাবাসীর কাছে ইতিমধ্যে অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করে চলেছেন জনপ্রিয় ইউপি সদস্য তাজুল ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :