শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিশান জেলার মিরপুর পৌর সভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে আসে নিশান। রাতে নিশানসহ তিন শিশু মোবাইল ফোন চার্জে দিয়ে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিশানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
Leave a Reply