1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল বিক্রেতার মোবাইল ফোন চুরি, সাভারের সেই সাবেক এসআই রাসেলকে পুলিশ লাইন্সে সংযুক্ত চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রী তায়েবার মৃত্যু  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন প্রার্থী মহাসচিব মির্জা ফখরুল সাভারে গ্রেফতারকৃত জেএমবি সদস্যে আরিফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর দুবাইয়ে গ্রেফতারের পর জামিনে কারামুক্ত বেনজীর আহমেদ উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষ  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা,আহত-২ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও মৃত্যুর আগে ভোগদখলে থাকবে বাবা-মা: আইনমন্ত্রী  মাদক উদ্ধারকারী ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান নতুন সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে কক্সবাজার 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

 

সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

 

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় স্থির হয়ে আছে। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :