1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

সাভারে ছাত্রদলের উদ্যোগে এমপি সালাউদ্দিন বাবুর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে সাভার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল মিয়া, সাধারণ সম্পাদক আল-মুমিন আকন, সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি তাহসান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাব্বি, সাভার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসিবুল, তাইসির খান, রবিন হোসেন, বিল্লাল মিয়া, হৃদয়সহ সাভার ইউনিয়ন ও থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির সার্বিক সফলতা কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সুজন সিকদার বলেন, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে ঢাকা-১৯ আসনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন শিক্ষানুরাগী ও জনবান্ধব জনপ্রতিনিধি। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানায় তিনি ব্যক্তিগত উদ্যোগে নিয়মিত সহায়তা প্রদান করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন বরাদ্দের মাধ্যমে শিক্ষা, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত।

শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :