1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত ওসিসহ পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত হওয়া ওসিসহ পুলিশ কর্মকর্তাদের প্রতি সহমর্মিতা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর অভিযুক্তদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আদাবর থানা পুলিশ। পরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

‎আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে, আহত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে।

তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বসুনিয়া।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :