1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ৬৬০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। একই দিনে পৃথক অভিযানে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) র‌্যাব-৪ এর অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) র‌্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মদরাসার নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে র‌্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের সদস্যরা একই দিনে শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মোছা. চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত চম্পা খাতুন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইয়াবাসহ আটক নারীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :