1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

মাদককান্ডে জড়িত থাকার অভিযোগে সাভার থানার ওসি অপারেশন ক্লোজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: মাদককান্ডে জড়িত থাকার অভিযোগে এবার সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। আলোচিত এ পরিদর্শক ছাড়াও ইতিপূর্বে সাভার মডেল থানার ওসি এবং ৩ এস আই-কে মাদক কারবারিদের সাথে যুক্ত থাকার দায়ে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন পৌরসভা এলাকার রাজাসনের পালোয়ানপাড়া মহল্লার মাদক সম্রাট শামীম, বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ি ও সাভার সদর ইউনিয়নের দেওগা গ্রামের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেংকারি ফাঁস হলে জেলা পুলিশ সুপার বিষয়টি অবগত হন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তার মাদককান্ডে জড়িত থাকার কথা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে আসে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীকে একাধিক বার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম জানান, ক্লোজের বিষয়টি সঠিক। তবে জেলা পুলিশ সুপার কি কারণে পরিদর্শক হেলাল উদ্দিনকে ক্লোজ করেছেন তা জানা নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :