1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি মাদক সম্রাট শামীমসহ আটক ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • স্টাফ রিপোর্টার:সাভারে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন,দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১০ জুন) কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কদম আলী।

এরআগে, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীসহ ৪ পুলিশ কমকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাদের ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরআগে একই ঘটনার জেরে পুলিশ কর্মকর্তাদের সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভার পৌরসভার  রাজাসনের পালোয়ানপাড়া এলাকায় যান এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধচক্র তাদের ওপর হামলা চালায়।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :