1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

তিন কর্মকর্তার পর এবার সাভার থানার ওসি আরমান আলী ক্লোজড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাভারে এক মাদক কারবারির সাথে সখ্যতার অভিযোগে সাভার মডেল থানার তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পর এবার থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ওসি আরমান আলীকে ক্লোজ করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

 

জানা গেছে, সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লার ‘শীর্ষ মাদক কারবারি’ শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি সত্ত্বেও তাকে গ্রেফতার করতে না পারা এবং যথাযথ ব্যবস্থা না নেয়ায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় সোমবার (২৫ মে) সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে আজ মঙ্গলবার একই ঘটনায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

 

উল্লখ্য, গত ২২ মে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাসন মহল্লার শীর্ষ মাদক কারবারি শামীমের আস্তানায় মাদকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভি ও এসএ টিভির সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যান ও গাড়িচালক। এসময় শামীম ও তার লোকজন তাদের নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনো শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :