1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শফিকুল ইসলাম। দেশবাসীসহ সাভার উপজেলার সর্বস্তরের জহনগণসহ প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল ইসলাম।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় শফিকুল বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ সাভার-আশুলিয়ার সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। “ঈদ মোবারক।”

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :