1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

মোবাইল চার্জে রেখে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলার সংগ্রাম ডেস্ক:কুষ্টিয়ায় দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পুষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিশান জেলার মিরপুর পৌর সভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে আসে নিশান। রাতে নিশানসহ তিন শিশু মোবাইল ফোন চার্জে দিয়ে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিশানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :