1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

মেয়েকে বাঁচাতে গিয়ে ফুটবলারের স্ত্রীর মৃত্যু 

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:ভেনেজুয়েলায় সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে নিজের মেয়েকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আন্দ্রেয়া নামের এক নারী। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

নিহত আন্দ্রেয়া ছিলেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।

হেক্টর বেলো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, তাদের কন্যাকে বাঁচাতে গিয়ে আন্দ্রেয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের সন্তানকে একদিন তিনি জানাবেন কীভাবে তার মা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলে রেখে জীবন রক্ষা করেছিলেন।

গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

হেক্টর বেলো আরও জানান, তিনি কারাকাসে অবস্থান করছেন এবং তাদের মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, মা ও শিশু দুজনই চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা স্থিতিশীল এবং শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।

স্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম কুমানা দে কাম্পেওনেস জানিয়েছে, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়, তবে অলৌকিকভাবে তাদের কন্যা জীবিত রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলাজুড়ে বহু মানুষের মৃত্যুর খবর আসছে এবং অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন (এফভিএফ) ও বিভিন্ন ক্লাব জানিয়েছে, ভূমিকম্পে আরও দুই ফুটবলার প্রাণ হারিয়েছেন।

কারাকাস ফুটবল ক্লাব জানায়, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সঙ্গে নিজ বাড়িতে মারা গেছেন। অন্যদিকে স্পোর্ট সান আগুস্তিন ক্লাব জানিয়েছে, ফুটবলার ভিক্টর পালাসিওস তাদের একাডেমিতে দীর্ঘদিন স্মরণীয় অবদান রেখে গেছেন। ক্লাব দুটি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

ভেনেজুয়েলার এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে ধ্বংসস্তূপে এখনো চলছে উদ্ধার অভিযান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :