1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিকের ওপর জামায়াতের হামলায় ৪ জনকে বহিষ্কার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চারজনকে বহিষ্কার করেছে জামায়াত।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের দলের বহিষ্কারের কথা তুলে ধরা হয়েছে।

বহিষ্কারকৃত ওই চারজন হলেন- জামায়াতের রুকন শফিকুল ইসলাম, কর্মী খায়রুল আলম রাসেল ও আবুল কালাম এবং সমর্থক মামুন হোসেন।

মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধানমন্ডি এলাকায় জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। হামলায় আহত হন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এ ছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর জামায়াতের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়। পরে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চারজনকে বহিষ্কারের কথা জানান জামায়াত।

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :