1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

সাভারে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছাত্রদল নেতা মাহাবুব সামিরের

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাভারে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাভার থানা ছাত্রদলের সদ্য অব্যহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব সামির।

শনিবার (২৭ জুন) দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মাহাবুব সামির অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি একটি চক্রের রোষানলে পড়েছেন। এর জের ধরে এক মাস আগের একটি ঘটনায় তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে।

মাহাবুব সামির দাবি করেন, যে মারধরের ঘটনায় তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি যে ব্যক্তিকে মারধরের শিকার বলা হচ্ছে, তাকে তিনি চিনেনও না।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এ সময় তিনি ওই ঘটনার প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে মাহাবুব সামির আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং তার সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি মাহাবুব সামিরকে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে গতকাল শুক্রবার অব্যহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :