স্টাফ রিপোর্টার: সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে সাভারে যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাবাল-ই-নূর ফাউন্ডেশন এর আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার ২০২৪ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল ই নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর মোঃ সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-১ ও সাবেক চেয়ারম্যান, রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ জায়নুল আবেদীন, অধ্যাপক আ জ ম কুতুবুল ইসলাম নোমানি, ঢাকা বিশ্ববিদ্যালয় ,অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসাইন, সাভার মডেল কলেজ ও ভাইস চেয়ারম্যান জাবাল ই নূর ফাউন্ডেশন।
প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামী শিক্ষা সম্প্রসারণে জাবাল ই নূর ফাউন্ডেশন এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে এই ফাউন্ডেশন আরো শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি এ ধরনের প্রতিষ্ঠানে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।
প্রধান আলোচক ড. মোঃ ইলিয়াস মোল্লা তার আলোচনায় আগামী দিনে এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করবেন বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই শিক্ষার্থীরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী এবং হযরত ওসমানের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে এক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ৬১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১৬২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। সর্বমোট ২২৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
এই অনুষ্ঠানটি ঘিরে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সকলের মাঝে বিরাজ করে এক ধরনের স্বতঃস্ফূর্ততা।
অনুষ্ঠানে জাবাল ই নূর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং এর বৃত্তি পরীক্ষা অংশহানকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন
Leave a Reply