1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি মুফতি মিছবাহ’র ৯ স্ত্রীর গল্প কি সত্য নাকি আলেম বিদ্বেষী ষড়যন্ত্র? ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুতে ২০ লাখে রফাদফা,বিচারকরাও পেলেন ১০ লাখ! সাভারে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন

মাদককান্ডে জড়িত থাকার অভিযোগে সাভার থানার ওসি অপারেশন ক্লোজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: মাদককান্ডে জড়িত থাকার অভিযোগে এবার সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। আলোচিত এ পরিদর্শক ছাড়াও ইতিপূর্বে সাভার মডেল থানার ওসি এবং ৩ এস আই-কে মাদক কারবারিদের সাথে যুক্ত থাকার দায়ে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন পৌরসভা এলাকার রাজাসনের পালোয়ানপাড়া মহল্লার মাদক সম্রাট শামীম, বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ি ও সাভার সদর ইউনিয়নের দেওগা গ্রামের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেংকারি ফাঁস হলে জেলা পুলিশ সুপার বিষয়টি অবগত হন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তার মাদককান্ডে জড়িত থাকার কথা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে আসে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীকে একাধিক বার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম জানান, ক্লোজের বিষয়টি সঠিক। তবে জেলা পুলিশ সুপার কি কারণে পরিদর্শক হেলাল উদ্দিনকে ক্লোজ করেছেন তা জানা নেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :