1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সব কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার: আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকেন্দ্র ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসি) ক্যামেরা নিয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সব কক্ষ এই ক্যামেরার আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যামেরায় সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। সিসি ক্যামেরা স্থাপন করে ১৫ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

রোববার (৭ জুন) বরিশাল শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কেন্দ্রের পরীক্ষা কক্ষ, করিডোর, পরীক্ষা পরিচালনা কক্ষ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষসহ সব কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর), নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডারের (এনভিআর) সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রগুলোর তথ্যগুলো জরুরিভিত্তিতে ১৫ জুনের মধ্যে kamal.rawnak@gmail.com মেইলে পাঠানোর জন্য বলা হলো। যেসব তথ্য দিতে হবে: সিসি ক্যামেরার ব্র্যান্ডের নাম। সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :