1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :

সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম রেজার সঙ্গে সখ্যতার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম রেজা হলো পৌর এলাকার রাজাসনের পালোয়ানপাড়ার মাদক সম্রাট অরূপে সন্ত্রাস শামীম।

 

ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই মনির, এএসআই আশিকুর রহমান ও এএসআই মিরাজ। সোমবার (২৫ মে) বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

 

এসময় তিনি জানান, সম্প্রতি দেশ টিভি ও এসএ টিভির দুই সাংবাদিক এবং দুই ক্যামেরা পারসন মাদক ব্যবসায়িদের হামলায় আহত হন। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিট অফিসার ও মাদক আস্তানা সংশ্লিষ্টতার জন্য এ তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাভারের পালোয়ানপাড়াসহ বিভিন্ন এলাকায় শামীমের নেতৃত্বে মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে।

 

এছাড়াও ঈদ কেন্দ্রিক নিরাপত্তার বিষয়ে এসপি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। উৎসবের ছুটিতে যারা বাড়ি যাবেন, তাদের ফাঁকা বাসায় যেন কোনো অপ্রীতিকর দুর্ঘটনা বা চুরি-ডাকাতি না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এ সময় তিনি সাভার থানার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর আগে তিনি আশুলিয়া ও ধামরাই থানা পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গত ২২ মে রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এই ঘটনায় সাভার মডেল থানায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মূল হোতা শামীমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :