1. ssexpressit@gmail.com : dainikbangla :
  2. smmonirul8045@gmail.com : SM Monirul Islam : SM Monirul Islam
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় আওয়ামী লীগের আতাউর রহমান আতাল এখন বিএনপি নেতা সাভারে স্বৈরাচারের কোনো জায়গা হবে না: তাজ খান নাঈম সাভারে একলাল-নিতাইলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাকা জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক জাকির আল আহসান ডেঙ্গুতে আজও ৪ মৃত্যু ‘ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে’-স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ডিবি সাভার পৌর শাখা জিয়া পরিষদের নব গঠিত কমিটির সভাপতি শহীদ,সাধারণ সম্পাদক তুহিন

আশুলিয়ায় গাঁজা-ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম।

এর আগে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আশুলিয়ার ভাদাইল, মোল্লাবাজার, আউকপাড়া ও কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার মৃত আকতার হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৯), একই এলাকার মো. আজাহার ইসলাম, আশুলিয়ার আউকপাড়া ছোটবাগ এলাকার সিরাজ কাজীর ছেলে রিয়াজ উদ্দীন (৩২),আশুলিয়ার কলতাসূতি বারোল এলাকার মৃত আমজাদের ছেলে মো. রিপন (৩১) ও জামালপুর জেলার সদর থানার বাদে চান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান (১৯)। লুৎফর আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় থাকত বলে জানা যায়।

পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার মৃত মোতালেব দফাদারের বাড়িতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও আজাহার ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপরে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর মানিকগঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর রহমান (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ উদ্দীন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার কলতাসূতি বারুল এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন (৩১) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :